ধ্বংসযজ্ঞের পর বিপর্যস্ত নেপাল

তিব্বত সীমান্তে হিমবাহধসে আকস্মিক প্রলয়ংকরী বন্যায় বিপর্যস্ত নেপালের বিস্তীর্ণ জনপদ। কাদামাটি ও ধ্বংসস্তূপে চাপা পড়েছে ঘরবাড়ি, হারিয়ে যাওয়া স্বজনের খোঁজে চলছে অপেক্ষা। কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে, কেউ হাসপাতালে স্বজনের ছবি হাতে খুঁজছেন নিখোঁজ আপনজনকে। উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতার মধ্যেও বিপর্যস্ত মানুষের চোখে এখনো ধ্বংসযজ্ঞের আতঙ্ক। এসব নিয়েই এই ছবির গল্প।

হিমবাহধসে আকস্মিক প্রলয়ংকরী বন্যায় ঘরবাড়ি হারিয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন অসংখ্য মানুষ। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল, ২৯ আগস্ট
ছবি: রয়টার্স
ক্ষতিগ্রস্ত একটি বাড়ির পাশ দিয়ে কাদা মাড়িয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। দেবীঘাট, নুয়াকোট, নেপাল, ২৯ আগস্ট
আকস্মিক প্রলয়ংকরী বন্যার তাণ্ডব দেখছেন তাঁরা। দেবীঘাট, নুয়াকোট, নেপাল, ২৯ আগস্ট
হাসপাতালের বাইরে টাঙানো নিখোঁজ মানুষের ছবির মধ্যে স্বজনের মুখ খুঁজছেন এই নারী। কাঠমান্ডু, নেপাল, ২৯ আগস্ট
বন্যার পর এ যেন পরিত্যক্ত ও ভুতুড়ে এলাকা। দেবীঘাট, নুয়াকোট, নেপাল, ২৯ আগস্ট
ক্ষতিগ্রস্ত একটি ভবন। দেবীঘাট, নুয়াকোট, নেপাল, ২৮ আগস্ট
প্রলয়ংকরী বন্যার পর গ্রামের এক বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন ২৮ বছর বয়সী মাট্টি মায়া তামাং। রাসুয়া জেলা, নেপাল, ২৮ আগস্ট
হিমবাহধসে প্রাণঘাতী বন্যায় আহত আট বছর বয়সী শিশু জোয়াল ঘালকে রাসুয়া থেকে হেলিকপ্টারে কাঠমান্ডুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে। কাঠমান্ডু, নেপাল, ২৮ আগস্ট
উদ্ধার অভিযানে মরদেহ বহনকারী হেলিকপ্টার থেকে নামছেন নেপালি সেনাসদস্যরা। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল, ২৮ আগস্ট
উদ্ধার করা মরদেহ এভাবে রাখা হয়েছে। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল, ২৮ আগস্ট