দিনের আকাশে নেমেছিল রাত

পশ্চিম ইউরোপের আকাশে গতকাল বুধবার বছরের সবচেয়ে আলোচিত মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। ১৯৯৯ সালের পর এই প্রথম অঞ্চলটিতে এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছে কোটি কোটি মানুষ। এ দৃশ্য দেখার জন্য রাস্তায় মানুষের ঢল নামে। আকাশ পর্যবেক্ষণে আগ্রহীরা দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন। কারও হাতে বিশেষ চশমা, কারও হাতে দুরবিন, ক্যামেরা। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে, আর দিনের আলোয় হঠাৎ নেমে আসবে অদ্ভুত এক অন্ধকার—এ মুহূর্তের জন্য সবার অপেক্ষা।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক পরের মুহূর্তে চাঁদ সূর্যকে উন্মুক্ত করে দিচ্ছে। এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্পেনের একটি বিশাল অংশকে দিনের আলোতেও এক অদ্ভুত অন্ধকারে নিমজ্জিত করেছিল। লা জুরিওলা সমুদ্রসৈকত, সান সেবাস্তিয়ান, স্পেন, ১২ আগস্ট
ছবি: এএফপি
বিশেষ চশমা পরে সূর্যগ্রহণ দেখছে মানুষ। ডাকার, সেনেগাল, ১২ আগস্ট
মাদ্রিদের কুনা ভের্দে ভিউপয়েন্ট থেকে দেখা সূর্যগ্রহণের শেষ মুহূর্ত। চাঁদ সরে গিয়ে সূর্যকে দৃশ্যমান করে তুলছে। তোরেসপানিয়া টিভি টাওয়ার, স্পেন, ১২ আগস্ট
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক পরে চাঁদকে সূর্য থেকে সরে যেতে দেখছেন দুই নারী। লোডোসো, বুর্গোস প্রদেশ, স্পেন, ১২ আগস্ট
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চূড়ান্ত পর্যায়ে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলছে। বুসপোল, স্পেন, ১২ আগস্ট
স্পেনের মানুষই সবচেয়ে বেশি সংখ্যায় এই পূর্ণগ্রাস গ্রহণ প্রত্যক্ষ করতে পেরেছেন। তারাগোনা, কাতালোনিয়া, স্পেন, ১২ আগস্ট
পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি স্পেনের উত্তর আটলান্টিক উপকূল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত আড়াআড়িভাবে অতিক্রম করে। বুসপোল, স্পেন, ১২ আগস্ট
আংশিক সূর্যগ্রহণের সময় সূর্যের ওপর দিয়ে চাঁদের সরে যাওয়ার দৃশ্য পর্যবেক্ষণ করছে মানুষ। ২০০৬ সালের পর এটিই ছিল মূল ভূখণ্ড ইউরোপে দেখা প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাসেরাল চূড়া, নোডস, সুইজারল্যান্ড, ১২ আগস্ট
প্লেট কেটে বিশেষ চশমা বানিয়ে সূর্যগ্রহণ দেখছে মানুষ। বুইত্রাগো দেল লোজোয়া, স্পেন, ১২ আগস্ট
পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি এক অদ্ভুত গোধূলি পরিবেশ সৃষ্টি করে প্রকৃতির স্বাভাবিক ছন্দকে যেন ক্ষণিকের জন্য থামিয়ে দিয়েছিল। অ্যাস্তেল দে কাবরেস, স্পেন, ১২ আগস্ট
বিশেষ পদ্ধতিতে সূর্যগ্রহণ দেখছেন এই নারী। লন্ডন, ব্রিটেন
সূর্যগ্রহণ চলছে। সূর্যকে প্রায় ঢেকে ফেলেছে চাঁদ। বার্লিন, জার্মানি, ১২ আগস্ট
পূর্ণ সূর্যগ্রহণের ঠিক আগের মুহূর্ত। আরকোস দে লাস সালিনাস, তেরুয়েল, স্পেন, ১২ আগস্ট
বিরল এই সূর্যগ্রহণ ইউরোপের মূল ভূখণ্ডের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ক্ষণিকের জন্য দিনকে রাতে পরিণত করেছিল। লন্ডন, ব্রিটেন, ১২ আগস্ট