ছবিতে সান ডিয়েগোতে হামলার কিছু মুহূর্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে গতকাল সোমবার জোহরের নামাজের আগে দুই বন্দুকধারী হামলা চালান। এতে ওই সেন্টারের নিরাপত্তাপ্রহরীসহ তিনজন নিহত হন। সন্দেহভাজন দুই বন্দুকধারীও আত্মহত্যা করেছেন। সব মিলিয়ে এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীদের একজনের বয়স ১৭ বছর এবং আরেকজনের ১৯ বছর। হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান।

সান ডিয়েগোর ক্লেইরমন্ট এলাকায় ওই ইসলামিক সেন্টারের অবস্থান। সেখানে সান ডিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদের অবস্থান, রয়েছে শিশুদের ইসলামি বিদ্যালয়। যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার জোহরের নামাজের আগে এই গুলির ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে হামলার ঘটনায় কিছু মুহূর্ত ছবিতে দেখে নেওয়া যাক—

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে বন্দুকধারীর হামলার শিকার হওয়া ইসলামিক সেন্টারে অবস্থিত স্কুল থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদে সরে যাচ্ছে এক শিশু। ১৮ মে, ২০২৬
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে মসজিদে বন্দুকধারীর হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলের কাছে লিন্ডবার্গ পার্কের কোণে অপেক্ষায় থাকা স্বজনেরা প্রিয়জনদের ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। ১৮ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে গুলির ঘটনার পর মসজিদ থেকে শিশুদের বেরিয়ে আসার অপেক্ষায় আছেন কয়েকজন নারী। ১৮ মে, ২০২৬
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে গুলির ঘটনার পর ঘটনাস্থলে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জরুরি সেবাকর্মীরা। ১৮ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলা হয়েছে বলে খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর কর্মীরা সেখানে কাজ করছেন। ৮ মে, ২০২৬
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলার খবর পাওয়ার পর জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। এ সময় ঘটনাস্থলের কাছে স্কুল থেকে সন্তানদের বের হয়ে আসার জন্য অপেক্ষা করেন কয়েকজন স্বজন। ১৮ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে বন্দুকধারীর হামলার শিকার হওয়া মসজিদ থেকে শিশু অভিভাবকেরা বেরিয়ে আসছেন। ১৮ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলা হওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলের কাছাকাছি ফুটপাতে বসে দুই ব্যক্তি একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। ১৮ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলার খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী হলুদ টেপ দিয়ে এলাকাটি ঘিরে ফেলে। পাশেই স্বজনদের খোঁজে অপেক্ষায় থাকা নারী ও পুরুষেরা মোবাইল ফোনে কথা বলছেন। ১৮ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলা হওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা পদক্ষেপ নিচ্ছেন। ১৮ মে, ২০২৬