ফিলিস্তিনের গাজায় একটি শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার রাতে গাজার উত্তর অংশে জাবালিয়া শরণার্থীশিবিরে এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গুরুতর জখম বা আহত হয়েছেন দেড় শতাধিক। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। জনবহুল শরণার্থীশিবিরে এমন হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছে জাতিসংঘসহ অনেক আরব দেশ।
