রাজকীয় আতিথেয়তা, বিক্ষোভে ট্রাম্পের যুক্তরাজ্য সফর

যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুই দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। সফরের বিভিন্ন ছবি নিয়ে ছবির গল্প

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে প্রিন্স অব ওয়েলস ও প্রিন্সেস অব ওয়েলস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে উইন্ডসর ক্যাসলে স্বাগত জানান। উইন্ডসর, যুক্তরাজ্য, ১৭ সেপ্টেম্বর
ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের রাজা চার্লস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোভাযাত্রার সময় একসঙ্গে গাড়িতে যাচ্ছেন। উইন্ডসর, যুক্তরাজ্য,১৭ সেপ্টেম্বর
অনুষ্ঠানে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। উইন্ডসর, যুক্তরাজ্য,১৭ সেপ্টেম্বর
উইন্ডসর ক্যাসলে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গার্ড অব অনার পরিদর্শন করছেন। উইন্ডসর, যুক্তরাজ্য, ১৭ সেপ্টেম্বর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর উপলক্ষে রয়্যাল আর্টিলারির সদস্যরা ৪১ বার তোপধ্বনির মাধ্যমে গার্ড অব অনার জানান। টাওয়ার ব্রিজ, লন্ডন, ১৭ সেপ্টেম্বর
মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্য সফর উপলক্ষে উইন্ডসর ক্যাসলে রাজকীয় সংবর্ধনা। উইন্ডসর, ১৭ সেপ্টেম্বর
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গার্ড অব অনার পরিদর্শনের সময় কথা বলছেন। উইন্ডসর, যুক্তরাজ্য, ১৭ সেপ্টেম্বর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের যুক্তরাজ্য সফরের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ-সমাবেশ। লন্ডন, যুক্তরাজ্য, ১৭ সেপ্টেম্বর
রাষ্ট্রীয় ভোজসভায় যুক্তরাজ্যের ডাচেস অব ওয়েলস কেট মিডলটনের দিকে তাকিয়ে হাসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উইন্ডসর, যুক্তরাজ্য, ১৭ সেপ্টেম্বর