যুক্তরাজ্যের কেমব্রিজে বাঙালির মিলনমেলা

যুক্তরাজ্যের কেমব্রিজে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হলো দুই দিনব্যাপী ‘ইউকে বেঙ্গলি কনভেনশন (ইউকেবিসি) ২০২৬’। যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালিদের সংস্কৃতি–ঐতিহ্য–সৃজনশীলতার মিলন ঘটাতে আয়োজিত এ সম্মেলন আজ রোববার পর্যন্ত চলবে। কেমব্রিজের ক্যামবর্ন সিক্সথ ফর্ম ভিলেজ কলেজে আয়োজিত এ সম্মেলনে সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি, সাহিত্য, আলোচনা ছাড়াও শিশুদের জন্য থাকছে বিভিন্ন আয়োজন। পাশাপাশি বাঙালি খাবার, পোশাক, সাজসজ্জা ও দৃশ্যশিল্পের নানা আয়োজনও থাকছে আয়োজনে। ‘ইউকে বেঙ্গলি ডায়াসপোরা ফোর নেশনস প্লাস ইউরোপ’ আয়োজিত এ সম্মেলনের অন্যতম আকর্ষণ ‘ইউকেবিসি আর্ট অ্যান্ড স্কাল্পচার এক্সিবিশন’। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের শিল্পীরা চিত্রকর্ম, ভাস্কর্য, কারুশিল্পসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এ আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যসহ শিকড়ের পরিচয় করিয়ে দেওয়ারও একটি উদ্যোগ। এ নিয়ে ছবির গল্প।

কেমব্রিজের ক্যামবর্ন সিক্সথ ফর্ম ভিলেজ কলেজে ‘ইউকে বেঙ্গলি কনভেনশন ২০২৬’-এর উদ্বোধনী আয়োজন
কেমব্রিজের ক্যামবর্ন সিক্সথ ফর্ম ভিলেজ কলেজে ‘ইউকে বেঙ্গলি কনভেনশন ২০২৬’-এর উদ্বোধনী আয়োজন
সম্মেলনের অন্যতম আকর্ষণ ‘ইউকেবিসি আর্ট অ্যান্ড স্কাল্পচার এক্সিবিশন’
প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম
যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিরা সম্মেলনে অংশ নিচ্ছেন
কারুশিল্পসহ বাঙালির পোশাক–সাজসজ্জার নানা উপকরণ স্থান পেয়েছে আয়োজনে
চিত্রশিল্পীদের শিল্পকর্ম
সম্মেলনের সাংস্কৃতিক আয়োজন
শিশুদের জন্য সম্মেলনে রয়েছে নানা আয়োজন
সম্মেলনে নানা পণ্যের প্রদর্শনী
সম্মেলনের অনুষঙ্গে বইও আছে