ভারতে কুম্ভমেলায় পুণ্যার্থীর ভিড়

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (পুরোনো এলাহাবাদ) গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সঙ্গমস্থলে আজ সোমবার সকালে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। পৌষপূর্ণিমা (১৩ জানুয়ারি) ও মকরসংক্রান্তির (১৪ জানুয়ারি) দিন অন্তত তিন কোটি মানুষ প্রয়াগরাজের সঙ্গমে অবগাহন করবেন। পুণ্যস্নান নিয়ে এই ছবির গল্প।

মহাকুম্ভ উপলক্ষে গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করতে জড়ো হয়েছেন পুণ্যার্থীরা।
ANI
মহাকুম্ভ উপলক্ষে পৌষপূর্ণিমায় যোগ দিতে আসছেন পুণ্যার্থীরা।
স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন পুণ্যার্থীরা।
গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করছেন পুণ্যার্থীরা।
স্নান করছেন একজন পুণ্যার্থী।
পুণ্যস্নান শেষে ফিরে আসছেন পুণ্যার্থীরা।
পুণ্যস্নান শেষে শিশুকে কাপড়ে ঝুলিয়ে ফিরছেন একজন অভিভাবক।
পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কুম্ভমেলায় যোগ দিতে এসেছেন একজন সাধু।
কুম্ভমেলায় আসা একজন নারীকে তিলক পরিয়ে দেওয়া হচ্ছে।