গণপরিবহনে সম্ভাবনার নতুন দুয়ার

আজ বুধবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি (উত্তরা) স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে দেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের প্রথম এই যাত্রায় যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী, তাঁর ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। যাত্রীদের নিয়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে মেট্রোরেলটি এসে পৌঁছায় ১০ মিনিট ১০ সেকেন্ডে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ মেট্রোরেলে চলাচল করতে পারবে।
মেট্রোরেলের যাত্রা শুরু উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে ট্রেনের পাশে সাংবাদিকদের ভিড়
ছবি: সাজিদ হোসেন
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া
উপস্থিত মানুষের উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা
বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্ল্যাটফর্মে প্রবেশের পর টিকিট কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা
টিকিটের কার্ড হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা
টিকিটের মাধ্যমে ট্রেনে যাওয়ার প্রবেশপথ পার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা
ট্রেনের দিকে হেঁটে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সবুজ পতাকা নাড়িয়ে দেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা
ডাকটিকিটে স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ট্রেনে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসেন সংসদ সদস্য মতিয়া চৌধুরী ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা
ট্রেনের আসনে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ট্রেনে তিন বাহিনীর প্রধানেরা বসেছেন একসঙ্গে
বিভিন্ন জাতি, ধর্ম, শ্রেণি-পেশার মানুষেরাও সফরসঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর
মেট্রোরেলের ভেতরে অনেকের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন পেশার মানুষেরা
প্রথম মেট্রোরেল যাত্রার সফরসঙ্গীরা সফর শেষে আগারগাঁও স্টেশনে নেমে আসছেন
দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে ছেড়ে আসা মেট্রোরেল চলে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। আগারগাঁও স্টেশনের কাছে