নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

নারায়ণগঞ্জ ও নরসিংদীতে হয়ে গেল শিখো ও প্রথম আলোর যৌথ উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। দুই জেলায় শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে শুরু করে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে গান, নাচ পরিবেশনার পাশাপাশি কবিতা পাঠ করা হয়।

সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থীর বিশেষ এ মুহূর্তটি ক্যামেরাবন্দী করছেন। নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী
ছবি: প্রণব কুমার দেবনাথ
সনদ ও ক্রেস্ট হাতে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা। নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী
অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করা হয়। নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী
সংগীত পরিবেশনায় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী
শিক্ষার্থীরা সংবর্ধনাস্থলে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছে সনদপত্র সংগ্রহ করতে। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় নৃত্য পরিবেশন করছেন নৃত্যশিল্পীরা। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ
সিরিয়া ও তুরস্কের ভূমিকম্পে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার বন্ধুদের সংগীত পরিবেশন। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ
গান পরিবেশন করছেন সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থী তালহা জুবায়ের। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ
‘গাছই জীবন’ শিরোনামে মঞ্চে মূকাভিনয় করছেন কয়েকজন। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ
স্বরচিত কবিতা আবৃত্তি করেন কৃতী শিক্ষার্থী ইকরা জান্নাত। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ
শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ
সনদ হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ
সংবর্ধনা শেষে অনুষ্ঠানস্থল পরিস্কার করছেন নারায়ণগঞ্জ বন্ধু সভার সদস্যরা। শেখ রাসেল নগর পার্ক খেলার মাঠ, জিমখানা, নারায়ণগঞ্জ