শীতের পড়ন্ত বিকেল, পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। সদ্য কাটা আমন ধানের খেতে ফুটবল নিয়ে খেলায় মেতেছে একদল শিশু। এমন দৃশ্য চোখে পড়লে মনের অজান্তে অনেকেই ফিরে যান ফেলে আসা দুরন্ত কৈশোরে। সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকা থেকে তোলা ছবি।
আনিস মাহমুদ সিলেট
পড়ন্ত বিকেলে ফুটবল খেলায় মেতেছে শিশুরা
বিজ্ঞাপন
সদ্য কাটা আমন ধানের খেতে ধুলা উড়িয়ে চলছে ফুটবল খেলা
বিজ্ঞাপন
বল নিয়ে গোল পোস্টের দিকে যাচ্ছে একজনখেলা জমে উঠেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে হঠাৎ মাটিতে পড়ে গেছে দুজনফুটবলের দখল নিয়ে চলছে লড়াই, কাড়াকাড়িগোল দেওয়ার জন্য ফুটবল নিয়ে পোস্টের কাছে পৌঁছে গেছে একজনএবং গোল...গোল দেওয়ার পর শিশুদের উদ্যাপনগোল করেছে নাঈম। খুশিতে আত্মহারা সেঅন্য প্রান্তে চলছে বল দখলের লড়াই। নিজ দলের খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে গোলরক্ষকখেতের এক কোণে বসে খেলা দেখছে আরেকটি শিশুখেলা প্রায় শেষ, ফিরতে হবে বাড়িতে। শার্ট পরে নিচ্ছে এক দলের গোলরক্ষকখেলা শেষে শিশুদের বিজয় উদ্যাপনখেলা শেষ, সন্ধ্যা নামার আগে এবার দল বেঁধে বাড়ি ফেরার পালা