শ্রেণিকক্ষে পলেস্তারা আতঙ্ক

চট্টগ্রাম নগরের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থা। আনুষঙ্গিক শিক্ষা সরঞ্জাম না থাকলে এসব বিদ্যালয়ের কিছু কক্ষকে রীতিমতো পরিত্যক্ত মনে হতে পারে। কক্ষগুলোর ছাদের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

চট্টগ্রাম নগরের বন্দর থানার আকমল আলী সড়কের ইসমাইল সুকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ছে। এর মধ্যে চলছে পাঠদান।
চট্টগ্রাম নগরের বন্দর থানার আকমল আলী সড়কের ইসমাইল সুকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ছে। এর মধ্যে চলছে পাঠদান।
ইসমাইল সুকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব কক্ষের অবস্থা এমন ভয়াবহ।
পলেস্তারা খসে বেরিয়ে এসেছে লোহার রড। পতেঙ্গা চড়পাড়া বাসস্ট্যান্ড এলাকার ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ইসমাইল সুকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের চিত্র।
হোসেন আহম্মদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিভিন্ন দেয়ালে সৃষ্টি হয়েছে বড় ফাটল।
ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শ্রেণিকক্ষের এমন বেহাল অবস্থা।
ইসমাইল সুকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের অবস্থাও এমন ঝুঁকিপূর্ণ।
ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের জানালাগুলোর জরাজীর্ণ অবস্থা।
ইসমাইল সুকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের অবস্থা দেখাচ্ছে এক শিক্ষার্থী।
ইসমাইল সুকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিমের পলেস্তারা খসে বেরিয়ে এসেছে লোহার রড।