নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে ১৮ জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী লোকজ উৎসব। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে মেলার। সেখানে দেশের নানা প্রান্তের লোকশিল্পীরা অংশ নিয়েছেন। মেলায় কারুশিল্প প্রদর্শনীর ২৪টি স্টলসহ শতাধিক স্টল স্থান পেয়েছে। বিভিন্ন অঞ্চলের প্রথিতযশা ৪৮ কারুশিল্পী তাঁদের কাজের প্রদর্শনী করছেন সেখানে। ‘লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব’ নামের এ আয়োজনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ করা যাবে।
