ভারতের হায়দরাবাদে শুরু হয়েছে হুন্দাই ইন্ডিয়া কুটিয়র উইক ২০২৬। ঐতিহ্যবাহী ফালাকনুমা প্যালেসে উদ্বোধনী আয়োজনে ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার নকশা করা পোশাক পরে র্যাম্পে হাঁটেন মডেলরা। জমকালো পোশাক, নান্দনিক নকশা আর র্যাম্পের আলোকচ্ছটায় উদ্বোধনী আয়োজন হয়ে ওঠে বর্ণিল। গতকাল বৃহস্পতিবার তোলা এই ছবিগুলোতে থাকছে সেই আয়োজনের কিছু মুহূর্ত।
