শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা

প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের বিবর্তন, ক্রমবিকাশের ধারাকে সংরক্ষণ এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাদুঘর ও সংগ্রহশালা রয়েছে। বাংলাদেশের সমকালীন আধুনিক শিল্পধারার প্রাণপুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি সৃজনশীল ভূমিকার মাধ্যমে বাংলাদেশের সমকালীন শিল্পকলাকে আন্তর্জাতিক ক্ষেত্রে এক সম্মানজনক আসনে অধিষ্ঠিত করেছেন। মহান শিল্পীর শৈশব–কৈশোরের স্মৃতি বিজড়িত ব্রহ্মপুত্র নদতীরবর্তী নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত বর্তমান এ সংগ্রহশালা প্রাঙ্গণটি। শিল্পী তাঁর জীবদ্দশায় স্থানটিতে এসে ব্রহ্মপুত্র নদের তীরে বটবৃক্ষের ছায়ার নিচে বসে ছবি আঁকতেন। তাঁকে এবং তাঁর সৃষ্টিকর্ম নিয়ে আমাদের আজকের ছবির গল্প।

দেয়ালে মার্বেল পাথরে তৈরি শিল্পাচার্য জয়নুল আবেদিন
দেয়ালে মার্বেল পাথরে তৈরি শিল্পাচার্য জয়নুল আবেদিন
সংগ্রহশালায় প্রবেশের মূল ফটক
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার মূল ভবন
দুটি মুখ, কাগজে কালি ও তুলি দিয়ে আঁকা হয়েছে
দুর্ভিক্ষের সময় আঁকা জয়নুলের ছবি, যা বিখ্যাত হয়ে আছে
জীবনসংগ্রাম, হার্ডবোর্ডে টেম্পারা করা হয়েছে
শিল্পাচার্য জয়নুল আবেদিনের রাত্রিযাপনের খাট
শিল্পী এসব রং লাগানোর তুলি দিয়ে ছবি আঁকতেন
মনপুরা ৭০ জয়নুলের আঁকা বিখ্যাত ছবিগুলোর একটি
সংগ্রহশালার ভেতরে গ্যালারিতে এক বাবা তাঁর ছেলেকে নিয়ে ছবি দেখছেন
জয়নুল উদ্যানের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্ধবৃত্তাকার গরুর গাড়ির চাকা ও বসার বেঞ্চ
সংগ্রহশালার প্রবেশদ্বারের সামনে চিনা মাটি দিয়ে তৈরি শিল্পীর আবক্ষ ভাস্কর্য