তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পে দুই দেশে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ২ হাজার ৮০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা পার করছেন ব্যস্ত সময়। আহত ব্যক্তিদের নিয়ে ব্যস্ত হাসপাতালগুলো। হতাহতদের স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের স্বজনেরাও রয়েছেন শঙ্কায়।
