ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব

দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩’-এর জাতীয় পর্ব আজ শুক্রবার সকালে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিভাবকেরা শিক্ষার্থীদের নিয়ে আসতে থাকেন উৎসবস্থলে। ধীরে ধীরে পুরো এলাকায় খুদে গণিতবিদদের উপস্থিতিতে মুখর হতে থাকে।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবে আঞ্চলিক পর্বে বিজয়ী ১ হাজার ২৪৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

শিক্ষার্থীরা নির্দিষ্ট বুথে লাইন দিয়ে উৎসবে অংশ নেওয়ার জন্য আনুষঙ্গিক সব নিচ্ছে
ছবি: দীপু মালাকার
সন্তানের মাথায় লাল-সবুজের পতাকা পরিয়ে দিচ্ছেন এক অভিভাবক
প্রথমা প্রকাশন, বিজ্ঞান চিন্তাসহ বিভিন্ন স্টলে ভিড়
স্টলের সামনে মানুষের ভিড়
উৎসবের স্টলগুলোতে নানান ধরনের উপকরণ, বই, স্মারক সংগ্রহ করতে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়
উৎসবে রাখা মতামত প্রকাশের ব্যানারে এক শিক্ষার্থীর মতামত
উৎসব নিয়ে মতামত লিখছে শিক্ষার্থীরা
উৎসবে বেড়াতে আসা ছোট্ট শিশু টুপুরও লিখেছে ওর মতামত
জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের শুরু। সবাই লাইনে দাঁড়িয়ে গাইছে ‘আমার সোনার বাংলা...’
অতিথিরা উৎসব পতাকা ও জাতীয় পতাকা তুলছেন
জাতীয় সংগীত গাইছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা
উৎসব উদ্বোধন ঘোষণা করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা
শিক্ষার্থীদের সঙ্গে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা হয়
চলছে গণিতের পরীক্ষা
চলছে গণিতের পরীক্ষা
হিসাব কষতে ব্যস্তু খুদে গণিতবিদেরা
সমাধান বের করতে চলছে নানা ভাবনা
ওদিকে অভিভাবকেরা নির্দিষ্ট স্থানে বসে অপেক্ষায় আছেন
পরীক্ষা শেষে খুদে গণিতবিদেরা আবারও মঞ্চের সামনে উপস্থিত হয়
যক্ষ্মা সচেতনতা নিয়ে গম্ভীরা গান পরিবেশন করেন জলপুতুলের শিল্পীরা
রুবিকস কিউব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা
অভিভাবকেরা জানালেন নিজেদের অনুভূতি
গণিত উৎসবে আনন্দে মেতেছে শিশুটিও
মুখ দিয়ে নানা বাদ্যযন্ত্রের শব্দ করে বিটবক্সিং করে শোনান ‘বিটমসফিয়ার’-এর সদস্যরা। পারফরম্যান্স শেষে শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন
বাংলাদেশের তিন আন্তর্জাতিক দাবাড়ু প্রদর্শনী দাবাতে অংশ নেন শিক্ষার্থীদের সঙ্গে
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার সঙ্গে ছবি তোলে শিক্ষার্থীরা