নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ

কুড়িল বিশ্বরোড এলাকায় গতকাল রোববার ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া সুলতানা। এ ঘটনার প্রতিবাদ ও সড়কে মানুষের নিরাপত্তার দাবিতে সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সহপাঠী ও শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর কাওলা মোড় অবরোধ করেন তাঁরা। এ সময় কাগজে নানা দাবি লিখে বিক্ষোভ করেন তাঁরা।

ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।
কাওলা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ।
আটকে পড়ে শত শত যানবাহন।
বাড়তে থাকে শিক্ষার্থীদের অবস্থান।
সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ। যান চলাচলে বাধা।
উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন প্রতিবাদী বক্তব্য কাগজে লিখে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এক ট্রাকচালকের লাইসেন্স পরীক্ষা করছেন শিক্ষার্থীরা।
প্রতিবাদী বক্তব্য নিয়ে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ।
লাইসেন্সবিহীন, ত্রুটিপূর্ণ যানবাহন ও ফিটনেসবিহীন বাস আটকে পুলিশের মাধ্যমে মামলা দেওয়া হচ্ছে বাসগুলোকে।
অবস্থানরত শিক্ষার্থীদের বিক্ষোভ চলমান।
বেলা দেড়টার দিকে সড়ক ছেড়ে দেয়। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়।