মা ইলিশ ধরা বন্ধে আজ বৃহস্পতিবার রাত থেকে (৭ অক্টোবর) শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ ধরা, বিক্রি, মজুত, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে ইলিশের ডিম ছাড়ার সময়। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র ও নদীতে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারেন, সে জন্য অভিযান পরিচালিত হবে। ইলিশ মাছ বিক্রির শেষ দিনে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সকালের বাজার। ছবি: তানভীর আহাম্মেদ