কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় বিশিষ্টজনেরা

শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ ও প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ঢাকা আঞ্চলিক বিভাগের সংবর্ধনা দেওয়া হয়েছে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। মঙ্গলবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে যোগ দিয়েছিলেন দেশবরেণ্য ব্যক্তিরা। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে আগামী জীবনে চলার পথের নানা দিকনির্দেশনা দিয়েছেন।

মঞ্চে (বাঁ থেকে) গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য তানভীর হাসান।
মঞ্চে (বাঁ থেকে) গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য তানভীর হাসান।
বিশিষ্টজনের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে শিক্ষার্থীরা।
কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে এসেছিলেন নন্দিত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে এসেছিলেন (বাঁ থেকে) শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিনসেন্ট চ্যাং ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক অমল কৃষ্ণ হালদার।
প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে নিয়ে মঞ্চে বক্তব্য দিচ্ছেন শিখোর সহপ্রতিষ্ঠাতা জিসান জাকারিয়া।
শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে মঞ্চে আসেন (বাঁ থেকে) প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সম্পাদক মতিউর রহমান ও কনকর্ডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।