বিভিন্ন ধরনের সবজি আর ফল বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছেন চাষিরা। আশপাশের বিভিন্ন এলাকায় এসব ফলমূল ও সবজির চাষ করেন চাষিরা। নৌকায় করে নবগ্রাম খাল দিয়ে দাশের হাটে পাইকারি বিক্রির জন্য নিয়ে আসেন তাঁরা। শহর থেকে আসা ব্যাপারীরা এসব সবজি কিনে নিয়ে যান বরিশাল নগর ও তার আশপাশে বাজারে বিক্রির জন্য। বরিশালে সবজির বাজারের অন্যতম জোগান হয় এ হাট থেকে। সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার বসে এ হাট।
