আকরাম-মুশফিকরা যখন ফুটবলার

বর্তমান বনাম সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এক ‘ঐতিহাসিক’ ফুটবল ম্যাচ হয়ে গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে! ম্যাচের আগেই বর্তমান খেলোয়াড়দের উচ্ছ্বাস।
বর্তমান বনাম সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এক ‘ঐতিহাসিক’ ফুটবল ম্যাচ হয়ে গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে! ম্যাচের আগেই বর্তমান খেলোয়াড়দের উচ্ছ্বাস।
উত্তরসূরিদের সঙ্গে লড়াইয়ের আনন্দ মিনহাজুল-আকরামদেরও কম নয়।
মাশরাফিদের জমাট রক্ষণ ভাঙার চেষ্টা করছেন আকরাম খান। কিন্তু তা পারলে তো!
নাসির হোসেনের গোলে এগিয়ে গেল বর্তমান খেলোয়াড়দের দল।
ফ্রি-কিক পেয়েছে সাবেক খেলোয়াড়দের দল। আকরাম শট নেবেন কী করে, কাছেই দাঁড়িয়ে মাশরাফি-মাহমুদউল্লাহ!
শুধু ২২ গজে দুর্দান্ত ব্যাটিং নয়, ফুটবলটাও ভালো পারেন মুশফিক। ছবি: বিসিবির সৌজন্যে