নানা রঙের বিশ্বকাপ, হরেক রকম দর্শক

ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের সময়ে ওয়েলিংটনের গ্যালারিতে লঙ্কান-সমর্থকদের উল্লাস। ছবি: এএফপি
ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের সময়ে ওয়েলিংটনের গ্যালারিতে লঙ্কান-সমর্থকদের উল্লাস। ছবি: এএফপি
ছবির জন্য পোজ দিতে নির্দ্বিধায় দাঁড়িয়ে গেলেন ভারতীয় সমর্থকেরা। ছবি: এএফপি
প্রখর রোদ ঠেকাতে পারেনি সমর্থকদের। মাঠে উপস্থিত ক্যারিবীয় সমর্থকেরা উৎসাহ দিয়ে গেলেন দলকে। ছবিঃ এএফপি
স্কটল্যান্ডকে হারানোর আনন্দ ছড়িয়ে পড়েছিল আফগান রাজধানী কাবুলের রাস্তাতেও। যুদ্ধবিধ্বস্ত ঝঞ্ঝাসংকুল দেশটিতে এমন আনন্দের উপলক্ষ তো রোজ আসে না। ছবি: এএফপি
ডানেডিনের মাঠে নিজের শিশুকন্যাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন এক আফগান-সমর্থক। ছবি: এএফপি
নেইল ও’ব্রায়েনকে গ্যালারির কাছে পেয়ে ছবি তুলতে ব্যস্ত আইরিশ-সমর্থকেরা। নিয়ালও দিব্যি মিশে গেলেন সমর্থকদের সঙ্গে। ছবি: এএফপি
গালে-মুখে পতাকা এঁকে দলকে প্রেরণা জোগাতে মাঠে উপস্থিত স্কটিশ-সমর্থকেরা। ছবি: এএফপি
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে উল্লসিত গ্যালারির একাংশ। ছ​বি: এএফপি
প্রিয় খেলোয়াড়ের অটোগ্রাফ নিতে প্র্যাকটিস সেশনের সময় দর্শকদের অধীর অপেক্ষা। ছবি: এএফপি
ব্রিসবেনে বৃষ্টির কারণে হয়নি অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচটি। কিন্তু তাতে কী! বাংলাদেশি দর্শকেরা কিন্তু ঠিকই উপস্থিত হয়েছিলেন মাঠে। খেলা না হলেও তাঁদের উল্লাস কিন্তু থেমে ছিল না। ছবি: এএফপি
আফগানিস্তানের সঙ্গে মাঠে লড়ছে বাংলাদেশের টাইগাররা। গ্যালারিতে হুংকার দিচ্ছেন সমর্থকেরাও। ছবি: এএফপি
দেশের রঙে নিজেদের রাঙিয়ে আয়ারল্যান্ডকে সমর্থন দিতে মাঠে হাজির দুই খুদে সমর্থকও ছবি: এএফপি
ভারত-পাকিস্তান মহারণে উৎকণ্ঠায় দুই পাকিস্তানি তরুণী। ছবি: এএফপি
চিরপ্রতিদ্বন্দ্বী-বধের আনন্দ রাস্তায় নেমে উদ্‌যাপন ভারতীয়দের। ছবি: এএফপি
দলের জয়ের সঙ্গী হতে মাঠে উপস্থিত খুদে কিউই-ভক্তরা। ছবি: এএফপি
বৃষ্টি বাগড়া দিয়েছে খেলায়। ছাতা মাথায় মাঠের বর্ষণ দেখছেন এক দর্শক। ছবি: এএফপি