বয়স তখন মাত্র ৮ বছর। ১৯৯৩ সালে বাল্টিমোরের এক সাঁতার পুলে২০০০ সালের মার্চ, যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে প্রথম নজর কাড়লেন সবার২০০০ সালের সিডনি অলিম্পিক। মাত্র ১৫ বছর বয়সে ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে পৌঁছে গেলেনসিডনি অলিম্পিকের পুরো দলকে দাওয়াত দিয়েছিলেন প্রেসিডেন্ট ক্লিনটনবিস্ময় বালক থেকে হয়ে উঠছেন তারকা। ২০০৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সময়কোচ বব বোম্যানের আপন সন্তান যেন তিনি। শৈশব থেকেই ফেলপসের ছায়াসঙ্গী। ২০০৩ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপেকিংবদন্তির পথে যাত্রা শুরু। ২০০৪ অলিম্পিকের বাছাইয়ে অংশ নিচ্ছেনশুরু হলো থলেতে অলিম্পিক পদক ভরানো। ২০০৪ এথেন্স অলিম্পিকে ছয়টি সোনা আর দুটি ব্রোঞ্জ জিতলেনছয়টি জিততে পারলে আটটি কেন নয়? মিশন আটে-আট! বেইজিং অলিম্পিকের প্রস্তুতি শুরু হলো ২০০৭ বিশ্বচ্যাম্পিয়নশিপেএক আসরে সাতটি সোনা জয়ের বিশ্ব রেকর্ডধারী মার্ক স্পিৎজের সঙ্গে হাত মেলাচ্ছেন অলিম্পিক বাছাই। স্পিৎজ তত দিনে বলে দিয়েছেন, ফেল্প্স এবার আটটি সোনাই জিততে চলেছে!শুরু হলো সেই অবিশ্বাস্য যাত্রা। বেইজিংয়ের জাতীয় সাঁতার পুলে ফেলপস। ২০০৮ অলিম্পিকেব্যক্তিগত সাফল্যের সঙ্গে যোগ হলো দলীয় অর্জনও। ছয়টি ব্যক্তিগত ও দুটি রিলে সোনা জিতে ইতিহাস গড়লেন বেইজিংয়েপুলে ঝড় তুলে একের পর এক বিশ্ব রেকর্ড, বাইরে কিন্তু মায়ের বাধ্য সন্তান। বেইজিংয়ে তোলা ছবিঅনেক গল্প বলা আছে তাঁর। বের হলো আত্মজীবনী—নো লিমিটস!কালো দাগ! গাঁজা সেবনের দায়ে সাময়িক নিষিদ্ধ হলেন। ক্ষমা চাইলেন নিঃশর্ত২০০৯ শার্লট গ্রাঁ প্রিঁ সাঁতারে হারলেন। ফেলপসও হারেন। তিনিও মানুষ!সাম্প্রতিক বিতর্ক, হার—সব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফিরে এলেন সেই জলদানব!শুরু হলো লন্ডন মিশন। ধারণা করা হলো, এ-ই তাঁর শেষ অলিম্পিকঅবিশ্বাস্য! প্রিয় সাঁতার বাটারফ্লাইয়ের ২০০ মিটারে হেরে গেলেন। রুপাজয়ী ফেলপসের চেয়েও যেন অবিশ্বাস সোনাজয়ী শাড লে ক্লসেরই বেশি!রিলেতে ঠিকই ধরে রাখলেন সাফল্যপ্রিয় বন্ধু, প্রিয় শত্রু। মার্কিন সাঁতারু রায়ান লোক্টির সঙ্গে দুষ্টুমিব্যক্তিগত চারটি সোনা জিতলেন। সব মিলিয়ে অলিম্পিকে তাঁর সোনা জয়ের সংখ্যা হলো ১৮!বিদায় অলিম্পিক? ২০১২ লন্ডনে শেষ ইভেন্টের পরপেয়ে গেলেন সর্বকালের সেরা সাঁতারুর আনুষ্ঠানিক স্বীকৃতিও। আর কী চাই!২০১৩ সালে রিওতে এলেন প্রচারণার কাজে। ভাবা হয়েছিল, এমনি শখের সাঁতার দিয়েই কাটাবেন বাকি সময়সাঁতার অনেক হয়েছে। এবার গলফে পুরো মনোযোগপণ্যের প্রচারণায় পেলের সঙ্গে। যেন বুঝিয়ে দিতে চাইলেন, এখন আর ভরপেটে খেতে মানা নেইপারলেন না নিজেকে আটকে রাখতে। ফিরে এলেন সাঁতার পুলেসোমবার রিলেতে পেয়ে গেলেন ১৯তম সোনাবুধবার এল ২০ আর ২১তম সোনাও। ক্ষুধা যে মেটেনি এখনো!