কোপা শেষে দেশে ফিরল আর্জেন্টিনা দল। খেলোয়াড়দের বহনকারী বাসটিকে ঘিরে সমর্থকদের ভিড়। ছবি: এএফপি।জাতীয় দলে লোগো খচিত পতাকায় মেসির প্রতি বিদায় না নেওয়ার আকুতি। ছবি: এএফপি।আর্জেন্টিনাকে দেশে বরণ করে নিল ইলশে গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি গোটা দল সিক্ত দেশের মানুষের ভালোবাসাতেও। ছবি: এএফপি।বিমানবন্দরে এক নারীর ব্যানারে লেখা, ‘মেসি আমি তোমাকে আমার মায়ের চেয়েও ভালোবাসি।’ ছবি: এএফপিবুয়েনেস এইরেসের বিমানবন্দরে দাঁড়িয়ে অজস্র নারী-পুরুষ-শিশু মেসিদের প্রতি জানিয়ে দিলেন নিজেদের ভালোবাসা। ছবি: এএফপি।বাবার কাঁধে চেপে আর্জেন্টিনার জার্সি গায়ে এসেছিল এই ছোট্ট মেয়েটিও। ছবি: এএফপি।টিম বাসের জানালা দিয়ে সমর্থকদের দিকে তাকিয়ে বিষণ্ন মার্কোস রোহো। ছবি: এএফপি।কোপার ফাইনালে হারের পরেও ভালোবাসায় একটুও কমতি নেই আর্জেন্টাইনদের। ছবি: এএফপি।সমর্থকদের সঙ্গে আকাশ ভেঙে নামা বৃষ্টিও যেন বরণ করে নিল মেসিদের। ছবি: এএফপি।মায়ের কোলে মেসিদের এক খুদে-ভক্ত। ছবি: এএফপি।‘মেসি চলে যেও না’—স্প্যানিশ ভাষায় লেখা ছেলে দুটির ব্যানারে লেখা এই কথাটিই। ছবি: এএফপি।আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে ছোট্ট দুটি মেয়ে। ছবি: এএফপিমেসির জার্সি হাতে নিয়ে এক ভক্ত। ছবি: রয়টার্স।মেসিদের টিম বাসের ঠিক পাশেই এক নারী ভক্তের আকুতি—‘মেসি তুমি চলে যেও না।’ ছবি: রয়টার্স।