গোল, উল্লাস আর সমর্থকদের আবেগ

বিশ্বকাপ মানে শুধু মাঠে ৯০ মিনিটের ফুটবল খেলা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মাঠের বাইরেও লাখো সমর্থকের আবেগ। একেকটি গোলে উল্লাসে মাতেন সমর্থকেরা। প্রিয় দলের জয়ে আনন্দে মেতে ওঠেন, পরাজয়ে বিষণ্ন হন। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড-মিসর এবং উরুগুয়ে-কেপ ভার্দে ম্যাচের তেমনই কিছু দৃশ্য নিয়ে এ ছবির গল্প।

কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে ‘জি’ গ্রুপের ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ড ও মিসরের খেলোয়াড়েরা
ছবি: এএফপি
বল দখলের লড়াইয়ে নিউজিল্যান্ড ও মিসরের খেলোয়াড়েরা
বল নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে মিসরের মোহানাদ লাশিন ও নিউজিল্যান্ডের সারপ্রীত সিং
মিসরের জালে এই একবারই বল পাঠাতে পেরেছে নিউজিল্যান্ড
গ্যালারিতে পতাকা হাতে মিসরের সমর্থকদের উল্লাস
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে নরওয়ের এক সমর্থক
যুক্তরাষ্ট্রের বোস্টনে জড়ো হয়ে উল্লাসে মেতেছেন কেপ ভার্দের সমর্থকেরা
যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ের সঙ্গে ম্যাচে কেপ ভার্দের দুই খেলোয়াড়—দিনেই বোর্হেস ও লারোস দুয়ার্তে
বল দখলের নানা নৈপুণ্যের পরও উরুগুয়ে-কেপ ভার্দে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে
উরুগুয়ের আক্রমণ ঠেকাতে দুর্দান্ত সেভ করছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া