বিশ্বকাপের রঙিন গ্যালারি

চলছে বিশ্বকাপ ফুটবল। এরই মধ্যে গ্রুপ পর্বের সব কটি ম্যাচ শেষ। ৪৮ দলের মধ্যে সেরা ৩২ দল পেয়ে গেছেন ফুটবলপ্রেমীরা। খেলা ঘিরে স্টেডিয়ামের গ্যালারি থেকে ফ্যানজোন—সবখানে রঙিন সাজে হাজির দর্শক-সমর্থকেরা। প্রিয় দলকে উৎসাহ দিতে ফুটবলপ্রেমীদের রঙিন সাজসহ নানা কর্মকাণ্ড নিয়ে ছবির গল্প।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে পর্তুগালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে সেলফি তুলছেন কলম্বিয়ার সমর্থকেরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে পর্তুগালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে সেলফি তুলছেন কলম্বিয়ার সমর্থকেরা
যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে জার্সি পরে ব্রাজিল দলকে স্বাগত জানাতে আসা সমর্থকদের উচ্ছ্বাস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে পর্তুগালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে রঙিন সাজে কলম্বিয়ার এক সমর্থক
তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্দেশে বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে এক পর্তুগিজ সমর্থক
পর্তুগালের বিপক্ষে ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বসিত কলম্বিয়ার সমর্থকেরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাঘের সাজে কলম্বিয়ার এক সমর্থক
যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে বর্ণিল সাজে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর এক সমর্থক
বৈচিত্র্যপূর্ণ পোশাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়ার এক সমর্থক
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ঘানার বিপক্ষে ম্যাচে গ্যালারিতে রঙিন সাজে ক্রোয়েশিয়ার দুই সমর্থক
যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে উজবেকিস্তানের এক সমর্থক