ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে নাটকীয় দুই ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ইউরোপের দুই শক্তিশালী দল জার্মানি ও নেদারল্যান্ডস। অন্যদিকে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো ও প্যারাগুয়ে। ম্যাচজুড়ে লড়াই, গোল বাতিল, পেনাল্টি মিস আর উচ্ছ্বাস-হতাশার নানা মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।