খেলা ঘিরে সমর্থকদের আবেগ

বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। অন্যদিকে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। এই দুই ম্যাচ ঘিরে গ্যালারি ও গ্যালারির বাইরে সমর্থকদের উচ্ছ্বাস, উদ্বেগ কিংবা বাঁধভাঙা উদ্‌যাপন দেখা যায়। সমর্থকদের এই আবেগ নিয়ে ছবির গল্প।

সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র–বেলজিয়াম ম্যাচ শুরুর আগে মুখে জাতীয় পতাকার আদলে রং মেখে অপেক্ষায় এক মার্কিন সমর্থক
সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র–বেলজিয়াম ম্যাচ শুরুর আগে মুখে জাতীয় পতাকার আদলে রং মেখে অপেক্ষায় এক মার্কিন সমর্থক
স্টেডিয়ামের বাইরে যুক্তরাষ্ট্রের সমর্থকেরা। একজনের হাতে স্ট্রাইকার ফোলারিন বালোগানের ছবিসহ পোস্টার
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে বড় পর্দায় খেলা দেখার একটি মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থকেরা
ওরেগনের পোর্টল্যান্ডের একটি পার্কে বড় পর্দায় ম্যাচ উপভোগ করছেন যুক্তরাষ্ট্রের সমর্থকেরা
কানসাস সিটিতে বড় পর্দায় ম্যাচ দেখার সময় দুই মার্কিন সমর্থকদের প্রতিক্রিয়া
মিকেল মেরিনোর গোলের পর স্পেনের মাদ্রিদে উল্লাসে মেতে ওঠেন স্প্যানিশ সমর্থকেরা
সিয়াটল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে বেলজিয়ামের সমর্থকেরা
যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়েন বেলজিয়ামের সমর্থকেরা
মাদ্রিদে স্পেনের সমর্থকদের উদ্‌যাপন
লিসবনে মুখে জাতীয় পতাকার আদলে রং মেখে বড় পর্দায় পর্তুগালের ম্যাচ দেখছেন এক সমর্থক
ডালাস স্টেডিয়ামে পর্তুগাল–স্পেন ম্যাচ শুরুর আগে গ্যালারিতে স্পেনের সমর্থকেরা
ম্যাচ শুরুর আগে সিয়াটল স্টেডিয়ামের বাইরে বেলজিয়ামের এক সমর্থক