সমর্থকদের আনন্দ–বিষাদ

ফুটবল মানে শুধু মাঠের লড়াই নয়। স্টেডিয়াম আর ফ্যান জোনে সমর্থকের আবেগ এই খেলার সঙ্গে জড়িয়ে থাকে। চিরচেনা এমন দৃশ্য স্পেন–ফ্রান্সের ম্যাচেও দেখা গেল। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের এই ম্যাচে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামের গ্যালারি ছাপিয়ে সমর্থকদের উচ্ছ্বাস–হতাশা মাদ্রিদ–প্যারিস থেকে ওয়াশিংটন–ব্যাংকক অবধি ছড়িয়ে পড়েছিল। স্প্যানিশ ও ফরাসি সমর্থকদের নানা অভিব্যক্তি নিয়ে ছবির গল্প।

ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের গ্যালারিতে বিশ্বকাপের ট্রফির প্রতিকৃতি আর লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের ছবিসহ প্ল্যাকার্ড হাতে সমর্থকেরা।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের গ্যালারিতে বিশ্বকাপের ট্রফির প্রতিকৃতি আর লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের ছবিসহ প্ল্যাকার্ড হাতে সমর্থকেরা।
জয়ের পর মাদ্রিদে স্পেনের সমর্থকেরা উল্লাসে মাতেন।
থাইল্যান্ডের ব্যাংককে বড় পর্দায় খেলা দেখার সময় ফ্রান্সের সমর্থকদের হতাশা।
পতাকার রঙে মুখ রাঙিয়ে মাদ্রিদের ফ্যান জোনে স্পেনের সমর্থকেরা।
মাদ্রিদে স্পেনের সমর্থকদের উল্লাস–উচ্ছ্বাস।
মাদ্রিদে বড় পর্দায় ম্যাচ দেখার একটি মুহূর্তে স্পেনের সমর্থকেরা।
পতাকার রঙে মুখ রাঙিয়ে ফ্রান্সে বড় পর্দায় খেলা দেখছেন ফরাসি সমর্থক।
স্পেনের প্রথম গোলের পর প্যারিসের ফ্যান জোনে সমর্থকদের হতাশ প্রতিক্রিয়া।
ওয়াশিংটনের ফ্যান জোনে লাল কার্ড দেখানোর ভঙ্গিতে এক সমর্থক।
ফাইনালে ওঠার আনন্দে থাইল্যান্ডের ব্যাংককে উল্লাস করেন স্পেনের সমর্থকেরা।