মাঠে লড়াই, গ্যালারিতে উচ্ছ্বাস

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মাঠের উত্তেজনার পাশাপাশি গ্যালারিতে রং ছড়াচ্ছে সমর্থকদের উচ্ছ্বাস। বিভিন্ন দেশের সমর্থকেরা অভিনব পোশাক, জাতীয় পতাকা, মুখে রং মেখে নিজের দলকে সমর্থন জানিয়ে যাচ্ছেন।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফ্রান্স-সুইডেন ম্যাচ শুরুর আগে গ্যালারিতে সেলফি তুলছেন সমর্থকেরা
ছবি: রয়টার্স
মেক্সিকো সিটিতে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ শুরুর আগে জাতীয় পতাকা হাতে উচ্ছ্বসিত এক ইকুয়েডর সমর্থক
মেক্সিকো সিটিতে মেক্সিকো-ইকুয়েডর খেলা দেখতে বৃষ্টি উপেক্ষা করে রেইন পঞ্চো পরে গ্যালারিতে বসে আছেন দর্শকেরা
মেক্সিকোর ঐতিহ্যবাহী কঙ্কাল-থিমের পোশাক পরে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ দেখতে এসেছেন এক সমর্থক
মেক্সিকো-ইকুয়েডর ম্যাচের আগে স্টেডিয়ামে উচ্ছ্বসিত মেক্সিকোর সমর্থকেরা
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বড় পর্দায় মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ দেখছেন ইকুয়েডরের সমর্থকেরা
ফরাসি গোলরক্ষক মাইক মেইনিয়ানের মুখচ্ছবিতে নিজের মুখ ঢেকেছেন ফ্রান্সের এক সমর্থক
নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফ্রান্স-সুইডেন ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে ছবি তুলছেন সুইডেনের সমর্থকেরা
স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৬-এর তিন স্বাগতিক দেশের তিন মাসকট-কানাডার ‘ম্যাপল দ্য মুজ’, মেক্সিকোর ‘জায়ু দ্য জাগুয়ার’ ও যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ দ্য বাল্ড ঈগল’
নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে গ্যালারিতে সুইডেনের এক সমর্থক
নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফ্রান্স-সুইডেন ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে ছবি তুলছেন ফ্রান্সের সমর্থকেরা
আইভরিকোস্টে বড় পর্দায় নরওয়ের বিপক্ষে দলের খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকেরা