বর্ণমেলায় আনন্দ-উচ্ছ্বাস

ভোর থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয় বর্ণমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ আয়োজনে পাপেট শো, সিসিমপুর, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গান পরিবেশিত হয়। আনন্দ–উচ্ছ্বাসে দিন কাটে শিশুসহ সব বয়সী মানুষের। ছবিগুলো তুলেছেন সাজিদ হোসেন ও তানভীর আহাম্মেদ

বিভিন্ন স্টলে দিনভর ছিল উপচে পড়া ভিড়।
বিভিন্ন স্টলে দিনভর ছিল উপচে পড়া ভিড়।
পাপেটকে ছোঁয়ার চেষ্টা শিশুদের।
পাপেট শো।
পাপেট নিয়ে শিশুদের কাছে চলে আসেন শিল্পী।
পাপেট নিয়ে শিশুদের উচ্ছ্বাস।
অভিনয়শিল্পী আফজাল হোসেনের কাছে হাতেখড়ি নিচ্ছে একটি শিশু।
হাতেখড়ি দিচ্ছেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক (বাঁয়ে) ও শিল্পী আবদুল মান্নান।
পুরস্কার তুলে দিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বর্ণমেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে বিচারক ও আয়োজকেরা।
শিশুরা ব্যস্ত নানা আনন্দ আয়োজনে।
পথশিশুদের সংগঠন নবকণ্ঠের সদস্যরা ফুল হাতে অস্থায়ী শহীদ মিনারে।
মাঠে ছিল নানা ধরনের খেলার আয়োজন।
বর্ণমেলায় ‘গাও দেশের গান’ প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অনুষ্ঠানে আগত শিল্পীদের সমবেত ছবি।
সংগীত পরিবেশন করছেন শিল্পী দিনাত জাহান মুন্নী।
সংগীত পরিবেশন করছেন শিল্পী কোনাল।
সিসিমপুরের জনপ্রিয় চরিত্র টুকটুকির সঙ্গে আনন্দে মাতে শিশুরা।
শিকু, হালুম, ইকরি, টুকটুকির পরিবেশনা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সানিডেইল স্কুলের শিক্ষার্থীরা
সংগীত পরিবেশন করছে এক্সেল একাডেমির শিক্ষার্থীরা
নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গানের সঙ্গে নৃত্য পরিবেশনা