যুক্তরাষ্ট্রের সান হোসে শহরে অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হয় ৫ জুন সোমবার। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ছয়টি পণ্য-সেবা হালনাগাদের ঘোষণা দেন। ছবি: রয়টার্সঅ্যাপলের উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে ছিল আইম্যাক। সবচেয়ে শক্তিশালী ম্যাক কম্পিউটারের দাম হবে ৪ হাজার ৯৯৯ মার্কিন ডলার। ছবি: রয়টার্সবড়মাপের আইপ্যাড প্রোর পাশাপাশি সাড়ে ১০ ইঞ্চি মাপের বিশেষ সংস্করণের আইপ্যাড নিয়ে হাজির হয়েছে অ্যাপল। ছবি: এএফপিঅ্যাপলের কাছ থেকে এসেছে নতুন ম্যাকবুক প্রোর ঘোষণা। ছবি: রয়টার্সবার্ষিক সম্মেলনে অ্যাপল এবারে হোমপড নামের নতুন স্মার্ট স্পিকারের ঘোষণা দিয়েছে। ছবি: রয়টার্সঅ্যাপলের নতুন প্রসেসর এ১০ এক্স হয়েছে আরও শক্তিশালী। ছবি: এএফপিঅনুষ্ঠানে আইফোন ও আইপ্যাডের জন্য আইওএসের নতুন সংস্করণ আইওএস ১১-এর ঘোষণা দিয়েছে অ্যাপল। ছবি: এএফপিবার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস সম্মেলনে ম্যাক ওএস হাই সিয়েরার ঘোষণা দিয়েছে অ্যাপল। ছবি: এএফপি