বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছেই। সরকার গ্যাস–বিদ্যুতের মতো সেবামূল্য বাড়িয়ে দিচ্ছে। দ্বিমুখী চাপে চিড়েচ্যাপটা হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। আগে যেসব পণ্যের দাম বেড়েছিল, তা কমারও কোনো লক্ষণ নেই। এ অবস্থায় সাশ্রয়ী মূল্যে চাল-আটা কিনতে ভোর থেকেই ওএমএসের ট্রাক বা নির্ধারিত ডিলারের দোকানের সামনে মানুষের সারি দীর্ঘ হচ্ছে। আবার দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেককে ফিরে যেতে হচ্ছে পণ্য না পেয়ে। এ নিয়ে আক্ষেপ আছে তাঁদের। আজ সোমবার দেশের কয়েকটি এলাকার চিত্র নিয়ে ছবির গল্প।