মতিঝিলে সবকিছুতে ডিজিটাল লেনদেন

রাজধানীর মতিঝিলকে নগদ লেনদেনবিহীন এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ এলাকার ভাসমান চা বিক্রেতা থেকে শুরু করে জুতা সেলাইয়েও টাকা ছাড়া কার্ড বা এমএফএসে লেনদেন করা যাবে। সম্প্রতি মতিঝিল এলাকা ঘুরে ছবিগুলো তোলা।

জুতা সেলাইয়ের দোকানে ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য কিউআর কোড স্ক্যান করার ব্যবস্থা রাখা হয়েছে।
জুতা সেলাইয়ের দোকানে ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য কিউআর কোড স্ক্যান করার ব্যবস্থা রাখা হয়েছে।
ফুটপাতের দোকানে খেজুরের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। সেখানে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে। কিউআর কোড টাঙিয়ে রাখা হয়েছে।
কমলার দোকানে কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করছেন এক ক্রেতা।
পেঁপে কেটে কেটে সাজিয়ে রাখা হয়েছে প্লেটে। হাতে টাকা নেওয়ার নেই প্রয়োজন। আছে ডিজিটাল ব্যবস্থা।
মুচির দোকানে টাকা দিতে পারবেন কিউআর কোড স্ক্যান করে।
মধু কিনে মোবাইলে মূল্য পরিশোধ করছেন এক ক্রেতা।
ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে দোকানে দোকানে টাঙিয়ে রাখা হয়েছে বিজ্ঞাপন।
ফুটপাতে কাপড়ের দোকানে চলছে ডিজিটাল লেনদেন।
ডিজিটাল লেনদেন বিষয়ে জানতে লিফলেট পড়ছেন এক ক্রেতা।
ফুটপাতের জুতার দোকানে আছে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা।