কেন্দ্রে কেন্দ্রে ভোটার কম

জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে আজ ১ ফেব্রুয়ারি। সকাল সাড়ে আটটায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ কম দেখা গেছে। ভোট নিয়ে মানুষের মধ্যে উদ্দীপনাও দেখা যায়নি।
ভোটার নেই। কেন্দ্রের বাইরে অলস বসে আছেন আনসার সদস্যরা। সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো
কেন্দ্র ফাঁকা, ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। সকাল সাড়ে নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ভোটারশূন্য কেন্দ্র। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত জায়গায় নেই একজন ভোটারও। সকাল সোয়া ১০টায় বগুড়া সদরের বারোপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অলস বসে আছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সকাল সোয়া নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গ্রিন ভিউ উচ্চবিদ্যালয় কেন্দ্রে
মাঠে ভোটারদের লাইন থাকার কথা। কিন্তু ফাঁকা পুরো মাঠ। সকাল সাড়ে নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ভোট গ্রহণের জন্য প্রস্তুত কেন্দ্র। প্রস্তুত সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু কেন্দ্রে আসেননি ভোটাররা। সকাল সাড়ে আটটায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ কম। বাইরে রোদ পোহাচ্ছেন আনসার সদস্যরা। সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের চাদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে