শিশুদের রংতুলিতে দেশের প্রতি ভালোবাসা

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড সিটির শেফস টেবিল কোর্টসাইডের প্রথমা বুক ক্যাফে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘রংতুলিতে ভালোবাসি বাংলাদেশ’ শিরোনামের আয়োজন। প্রথমা বুক ক্যাফের সৌজন্যে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নেয়। তাদের রংতুলিতে দেশের প্রতি ভালোবাসা ফুটে ওঠে। অনুষ্ঠানে ভাষার গান, সিসিমপুর, জলপুতুলের পাপেট শো ও জাদু প্রদর্শন করা হয়। এ আয়োজনের নানা মুহূর্ত তুলে ধরেছেন খালেদ সরকারদীপু মালাকার

‘বর্ণমেলায় গাও দেশের গান’ প্রতিযোগিতার সেরা ১০ প্রতিযোগীর সমবেত সংগীত
‘বর্ণমেলায় গাও দেশের গান’ প্রতিযোগিতার সেরা ১০ প্রতিযোগীর সমবেত সংগীত
অনুষ্ঠানে আগত অতিথি ও অভিভাবকেরা
সিসিমপুরের পরিবেশনা
শিশুদের সঙ্গে নৃত্যে মেতে ওঠেন অভিনয়শিল্পী দিলারা জামান
ছবি আঁকছে শিশুরা
ছবি আঁকতে ব্যস্ত শিশুরা
চিত্রকর্মে দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠছে
ছবি আঁকতে মগ্ন এক খুদে আঁকিয়ে
ছবিতে রং বসাতে ব্যস্ত এক শিশু
শিল্পীরা শিশুদের ছবি আঁকা ঘুরে ঘুরে দেখছেন