শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ ও প্রথম আলো আয়োজিত জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের ঢাকা আঞ্চলিক বিভাগের সংবর্ধনা দেওয়া হচ্ছে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। আজ দ্বিতীয় দিনে শীতের সকালে আড়মোড়া ভেঙে সেখানে জমেছে কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। আনন্দে মেতেছে শিক্ষার্থীরা।
