জোয়ারের পানিতে প্লাবন

জোয়ারের পানিতে দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকে যাওয়ায় ডুবে গেছে সড়ক, জনপদ, বসতভিটা ও কৃষিজমি। জলাবদ্ধতায় সুপেয় পানির সংকটে পড়েছে কোনো কোনো এলাকার বাসিন্দারা।
বরিশালের কীর্তনখোলা নদীতে পানি বেড়ে যাওয়ায় চলাচলের সড়ক ডুবে গেছে। এ কারণে নদীর তীরের বাঁধ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। চরবাড়িয়া, বরিশাল
ছবি: সাইয়ান
পায়রা নদীর জোয়ারের পানিতে ডুবে গেছে বরগুনার আমতলী ফেরিঘাট
বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে কোমরসমান পানি বেয়ে পথ চলছে মানুষ
জোয়ারের পানির স্রোতে ভেঙে গেছে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের নতুন এলাকা
পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার চাক্তাই। এতে দুর্ভোগে পড়েন ব্যবসায়ীরা
সাতক্ষীরার শ্যামনগরের কালিন্দী নদী উপচে পূর্ব রমজাননগর গ্রামে পানি ঢুকছে, ডুবে গেছে রাস্তা
জোয়ারের পানিতে প্লাবিত নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চরমণ্ডলীয়া এলাকা
রূপসা নদীর তীরে মাছ কোম্পানির ভিআইপি ঘাটসংলগ্ন সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জোয়ারের পানি। রূপসা ঘাট, খুলনা
জোয়ারের পানিতে শ্যামনগর উপজেলার পূর্ব রমজাননগর গ্রামের দাউদ আলী গাজীর বাড়ির খাবার পানি ট্যাংক ডুবে গেছে