বিজয় দিবসের প্রস্তুতি

একাত্তরে যাঁদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ক্ষণ সমাগত। রাত পোহালেই মহান বিজয় দিবস। দিবসটি সামনে রেখে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়েমুছে প্রস্তুত করা হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। সারা দেশে চলছে বিজয় দিবসে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি। প্রথম আলোর জেলা প্রতিনিধিদের পাঠানো চিত্র।  

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ১৫ ডিসেম্বর
ছবি: মাইদুল ইসলাম
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বান্দ রোড, বরিশাল নগর, ১৫ ডিসেম্বর
বিদ্যালয়ের দেয়ালে মুক্তিযুদ্ধবিষয়ক ছবি আঁকছে শিক্ষার্থীরা। দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে জমজমাট ফুলের ব্যবসা। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া শহর, ১৫ ডিসেম্বর। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া, ১৫ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা স্টেডিয়ামে আয়োজিত প্যারেড ও শারীরিক কসরত প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য আগের দিনে পুরোদমে চলছে প্রস্তুতি। পুলিশ লাইনস মাঠ, পাবনা, ১৫ ডিসেম্বর
বিজয় দিবসের প্রথম প্রহর থেকে ফুলে ফুলে ছেঁয়ে যাবে শহীদ মিনার ও স্মৃতিসৌধ। তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুল ব্যবসায়ীরা। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ১৫ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এ উপলক্ষে শেষ দিন বিদ্যালয় প্রাঙ্গণে মহড়া দিচ্ছে শিক্ষার্থীরা। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ১৫ ডিসেম্বর
বিজয় দিবসে শহীদবেদিতে নিবেদনের জন্য তৈরি করা হচ্ছে ফুলের ঢালা। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া শহর, ১৫ ডিসেম্বর