সংক্ষেপ

অনুপস্থিত ৯ দল

রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি-জামায়াত জোটের দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে সিলেট নগরে ১৪ দলের উদ্যোগে গণমিছিল হয় গতকাল শুক্রবার বিকেলে। নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া গণমিছিল শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে চৌহাট্টা পয়েন্টে। গণমিছিলের ব্যানারে ১৪ দল লেখা থাকলেও বাস্তবে দলীয়ভাবে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি ও ন্যাপের নেতা-কর্মীরা অংশ নিয়েছিলেন; অনুপস্থিত ছিল ৯ দল। কোর্ট পয়েন্টে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, জাসদের কলমদর আলী, ওয়ার্কার্স পার্টির সিকন্দর আলী, গণতন্ত্রী পার্টির আরিফ মিয়া ও ন্যাপের ইসহাক আলী বক্তব্য দেন।