নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমা নিন: বিএনপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটি এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি পুনর্ব্যক্ত করেছে।
গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান। রিজভী অভিযোগ করে বলেন, ‘ভোট সামনে রেখে নারায়ণগঞ্জে অস্ত্রের ঝনঝনানি চলছে।’