জাতীয় রাজস্ব বোর্ডে ২০১৩ ২০১৪ অর্থবছরের আয়কর রিটার্ন জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে এ আয়কর রিটার্ন জমা দেওয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক রিয়াজুল কবির কাউসার আয়কর রিটার্ন জমা দেন।
আয়কর রিটার্নে দলটির ১২ কোটি টাকা আয় ও ছয় কোটি টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।