রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১১ বছর পর দৌলতদিয়া রেলওয়ে স্টেশন শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। প্রতিদ্বন্দ্বী না থাকায় অনুষ্ঠানে নুরুল ইসলাম মণ্ডলকে সভাপতি ও আবদুল জব্বারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি