ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের মনোনয়নকে কেন্দ্র করে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার ইউপি নির্বাচনের মনোনয়ন দেওয়াকে ঘিরে ওই উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে গতকাল দুপুরে হাতাহাতি শুরু হয়। এ সময় সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।