ওসি রদবদল

চাঁদপুরে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। এঁদের মধ্যে হাজীগঞ্জ থানার ওসি শাহ আলমকে ফরিদগঞ্জ থানায়, ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হককে পুলিশ লাইনে, ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত মো. মোস্তফা কামালকে ডিবির ওসি হিসেবে এবং পুলিশ লাইন থেকে মতলব উত্তর থানার সাবেক ওসি মো. কবির হোসেনকে হাজীগঞ্জ থানায় বদলি করা হয়। মঙ্গলবার রাত ১১টায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এই রদবদল করেন।