কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন গতকাল রোববার সকালে প্রথম আলোকে জানান, মেয়াদ শেষ হওয়ার কারণে ও ছাত্রলীগের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে কুষ্টিয়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কুষ্টিয়া অফিস