লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা তাঁতি দলের কর্মী সমাবেশ গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কড়ইতলা বিএনপিদলীয় কার্যালয়ে উপজেলা তাঁতি দলের আহ্বায়ক নুরুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও শিল্পপতি আবদুল মতিন চৌধুরী, তোরাবগঞ্জ বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাব্বির আহম্মদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোশারেফ হোসেন হাওলাদার।