নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আজ মঙ্গলবার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও ১২ বছর পর এ সম্মেলন হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৬ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়।
আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান সম্মেলন উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।