কার্যালয় 'পাহারায়' বিএনপি নেতা-কর্মীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘দখল’ করতে গিয়ে গতকাল শনিবার বিকেলে পিটুনি খেয়ে পালিয়েছে ‘আসল বিএনপি’। এর আগে কার্যালয়ে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপরই আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘দখলের’ চেষ্টা ঠেকাতে দিনভর ‘পাহারায়’ ছিল বিএনপি ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মীরা।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

‘আসল বিএনপির’ ‘দখলের’ চেষ্টা ঠেকাতে আজ রোববার সকাল থেকেই দিনভর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পাহারায়’ ছিলেন বিএনপি ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী। দুপুরে কার্যালয়ে তাঁদের খাওয়ার ব্যবস্থাও করা হয়। ছবিটি বিকেলে তোলা হয়েছে।

ছবি: হাসান রাজা

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

ছবি: হাসান রাজা

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ছবি: হাসান রাজা

‘আসল বিএনপির’ ‘দখলের’ চেষ্টা ঠেকাতে আজ সকাল থেকেই দিনভর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পাহারায়’ ছিলেন বিএনপি ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী। দুপুরে কার্যালয়ে তাঁদের খাওয়ার ব্যবস্থাও করা হয়। ছবিটি বিকেলে তোলা হয়েছে।

ছবি: হাসান রাজা

‘আসল বিএনপি’ আবার কার্যালয় ‘দখল’ করতে আসতে পারে—তা​ই আজ সকাল থেকেই দিনভর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পাহারায়’ ছিলেন বিএনপি ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী। ছবিটি বিকেলে তোলা হয়েছে।