আগামী ২২ নভেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বরের মধ্যে কিশোরগঞ্জ জেলার সব উপজেলা ও পৌর ইউনিটে কমিটি পূর্ণাঙ্গ করতে হবে।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের সঙ্গে কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।